N5 Grammar

JLPT N5 Grammar (文法)

JLPT N5 গ্রামার হলো জাপানি ভাষার ভিত্তি। N5 স্তরে আপনি মৌলিক বাক্যগঠন, পার্টিকেল (は, が, を, に), ক্রিয়ার সাধারণ রূপ এবং দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত সহজ ব্যাকরণ শিখবেন। শুধু নিয়ম মুখস্থ না করে, উদাহরণ বাক্যের মাধ্যমে নিয়মিত অনুশীলন করুন।

JLPT N5 grammar is the foundation of Japanese language learning. At this level, students learn basic sentence structures, particles (wa, ga, o, ni), simple verb forms, and common grammar used in everyday conversations. Instead of memorising rules alone, practise grammar through example sentences and daily usage.

BONG JAPANESE | JLPT N5 Grammar Master Book
BONG JAPANESE · LEARN WITH CLARITY

JLPT N5 Grammar Master Book

সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা · Japanese · Romaji · English · উদাহরণ · Grammar Formula · অনুশীলন

44 Source Pages12 ChaptersResponsive Learning Layout
✦
কীভাবে ব্যবহার করবেন
অধ্যায় খুলে নির্দিষ্ট Grammar নির্বাচন করুন। Formula, ব্যবহার, Japanese উদাহরণ এবং বাংলা অর্থ আলাদা ভিজ্যুয়াল ব্লকে সাজানো হয়েছে। প্রশস্ত চার্ট বা টেবিল মোবাইলে আড়াআড়ি স্ক্রল করে দেখা যাবে।
01শুরু করার আগেবই পরিচিতি ও শেখার সঠিক ক্রম⌄
01কভার ও বইয়ের বিষয়বস্তু+

BONG JAPANESE

JLPT N5

COMPLETE GRAMMAR

MASTER BOOK

সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা – Japanese – Romaji: English

এই বইয়ে যা থাকছে

・Particles: অর্থ, সূত্র, অবস্থান ও ব্যবহার

・Verb Group 1 / 2 / 3 এবং সব প্রয়োজনীয় রূপান্তর

・Te-form, Nai-form, Plain-form Polite-form

– |-adjective Na-adjective-q সব মৌলিক রূপ

* প্রয়োজনীয় N5 grammar patterns, উদাহরণ ও অনুশীলন

02এই বই কীভাবে ব্যবহার করবেন+

এই বই কীভাবে ব্যবহার করবেন

শুরু থেকে ধাপে ধাপে N5 ব্যাকরণ শেখার জন্য একটি পূর্ণাঙ্গ সহায়ক বই

প্রথমে বাক্যের গঠন ও Particle শিখুন। এরপর Verb Group চিনুন, তারপর 3 ます -form, て -form, ない -form এবং

Plain-form অনুশীলন করুন। Adjective-aa রূপান্তর শেখার পর Grammar Pattern অধ্যায়ে যান।

গুরুত্বপূর্ণ পরীক্ষাগত নোট

JLPT কর্তৃপক্ষ N5-48 জন্য একটি নির্দিষ্ট, পূর্ণাঙ্গ সরকারি grammar checklist প্রকাশ করে না। এই বইটি প্রচলিত

N5 beginner syllabus ও প্রস্তুতিতে ব্যবহৃত মূল ব্যাকরণকে কেন্দ্র করে তৈরি। কিছু সহায়ক pattern-—

পড়ার সঠিক ক্রম

ধাপ বিষয় লক্ষ্য

01 বাক্যের গঠন ও です কে/কী সম্পর্কে বলা হচ্ছে বুঝতে পারা

02 Particles শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক বোঝা

03 Verb Groups ক্রিয়ার মূল রূপ চিনতে পারা

04 Verb Conjugation ます ・ て ・ ない ・ た ・Plain form তৈরি করা

05 Adjectives い / な adjective-4a রূপান্তর

06 Grammar Patterns বাস্তব বাক্যে নিয়ম প্রয়োগ

07 অনুশীলন নিজে বাক্য তৈরি ও ভুল সংশোধন

02অধ্যায় ১ — জাপানি বাক্যের গঠনSentence structure · です · Demonstratives · স্থান নির্দেশক শব্দ⌄
03জাপানি বাক্যের গঠন ও です+

জাপানি বাক্যে সাধারণত ক্রিয়া বাক্যের শেষে বসে। Particle শব্দের ভূমিকা এবং বাক্যের অন্য অংশের সঙ্গে তার সম্পর্ক বোঝায়।

মূল বাক্যসূত্র
Topic + Time + Place + Object + Verb

です (desu)

অর্থ
ভদ্রভাবে পরিচয়, পেশা, অবস্থা বা পরিচিতি প্রকাশ করে।
গঠন / Formula
Noun / な-adjective + です
ব্যবহার
নিজের বা অন্যের পরিচয় এবং অবস্থা জানাতে।
04です-এর নেতিবাচক ও অতীত রূপ+

ではありません / じゃありません

অর্থ
Noun বা な-adjective-এর ভদ্র নেতিবাচক রূপ।
গঠন / Formula
Noun / な-adjective + ではありません
ব্যবহার
কোনো পরিচয় বা অবস্থা নয় বোঝাতে।

でした / ではありませんでした

অর্থ
অতীতের পরিচয় বা অবস্থা এবং তার নেতিবাচক রূপ।
গঠন / Formula
Noun / な-adjective + でした / ではありませんでした
ব্যবহার
অতীতে কী ছিল বা ছিল না জানাতে।
05これ・それ・あれ・どれ / この・その・あの・どの+

これ・それ・あれ・どれ

অর্থ
বস্তু নির্দেশক শব্দ: এটি, সেটি, ওটি এবং কোনটি।
গঠন / Formula
これ / それ / あれ / どれ + は / が + …
ব্যবহার
বক্তার কাছে, শ্রোতার কাছে, দুজনের থেকে দূরের বস্তু বা প্রশ্নে কোনটি বোঝাতে।

この・その・あの・どの + Noun

অর্থ
Noun-এর আগে বসে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে।
গঠন / Formula
この / その / あの / どの + Noun
ব্যবহার
এই শব্দগুলোর পরে অবশ্যই Noun বসে।
সাধারণ ভুল: これ-এর পরে সরাসরি Noun বসে না। Noun-এর আগে この ব্যবহার করুন।
06ここ・そこ・あそこ・どこ+

ここ・そこ・あそこ・どこ

অর্থ
স্থান নির্দেশক শব্দ: এখানে, সেখানে, ওখানে এবং কোথায়।
গঠন / Formula
ここ / そこ / あそこ / どこ + です
ব্যবহার
স্থান জানতে বা জানাতে।
03অধ্যায় ২ — Japanese Particlesは · が · を · に · へ · で · と · の · も এবং অন্যান্য Particle⌄
07Particles: মূল ব্যবহার+

Particle সাধারণত Noun, Pronoun বা বাক্যের কোনো অংশের পরে বসে। এটি নিজে আলাদা অর্থ না দিয়ে বাক্যে শব্দটির ভূমিকা নির্ধারণ করে। একই Particle-এর একাধিক ব্যবহার থাকতে পারে।

Particleমূল কাজগঠনউদাহরণবাংলা অর্থ
は (wa)Topic / আলোচ্য বিষয়Noun + は + Commentわたしは学生です。আমি শিক্ষার্থী।
が (ga)Subject / নতুন তথ্য / পছন্দ-সক্ষমতার SubjectNoun + が + Verb / Adjective猫がいます。বিড়াল আছে।
を (o)কর্ম / Direct objectNoun + を + Transitive verb水を飲みます。পানি পান করি।
に (ni)নির্দিষ্ট সময়, গন্তব্য, অবস্থান, প্রাপকTime / Place / Person + に七時に起きます。সাতটায় উঠি।
へ (e)দিকে / গন্তব্যের অভিমুখPlace + へ + Movement verb日本へ行きます。জাপানে যাই।
で (de)কাজের স্থান, মাধ্যম, উপায়Place / Tool + で + Action学校で勉強します。স্কুলে পড়ি।
と (to)সঙ্গে / এবং / উদ্ধৃতিPerson + と; Noun + と + Noun友だちと行きます。বন্ধুর সঙ্গে যাই।
の (no)মালিকানা / Noun modifierNoun + の + Nounわたしの本です。এটি আমার বই।
も (mo)এটিও / সেটিওNoun + もわたしも行きます。আমিও যাব।
から (kara)থেকে / কারণTime / Place + から九時から働きます。নয়টা থেকে কাজ করি।
まで (made)পর্যন্তTime / Place + まで五時まで働きます。পাঁচটা পর্যন্ত কাজ করি।
より (yori)তুলনায় “থেকে”A + より + B のほうが…犬より猫が好きです。কুকুরের চেয়ে বিড়াল বেশি পছন্দ।
か (ka)প্রশ্ন / বিকল্পSentence + か; A か B学生ですか。আপনি কি শিক্ষার্থী?
や (ya)উদাহরণসহ অসম্পূর্ণ তালিকাA + や + B (+ など)りんごやバナナを買います。আপেল, কলা ইত্যাদি কিনি।
ね (ne)সম্মতি / নিশ্চিতকরণSentence + ねいい天気ですね。আবহাওয়াটা সুন্দর, তাই না?
08Particles: তুলনা ও বিশেষ নিয়ম+
Particleমূল ব্যবহারগঠনউদাহরণবাংলা অর্থ
よজোর দিয়ে তথ্য জানানোSentence + よこれはおいしいですよ。এটি কিন্তু সুস্বাদু।
だけশুধু / মাত্রNoun + だけ水だけ飲みます。আমি শুধু পানি পান করি।
しかমাত্র / ছাড়া আর নয়; Negative লাগেNoun + しか + Negative千円しかありません。মাত্র এক হাজার ইয়েন আছে।
ぐらい / くらいপ্রায় / আনুমানিকNumber + Counter + ぐらい十分ぐらい待ちます。প্রায় দশ মিনিট অপেক্ষা করব।

は বনাম が

は বাক্যের Topic বা আলোচ্য বিষয় চিহ্নিত করে; が Subject-কে নির্দিষ্ট করে বা নতুন তথ্য দেয়।

に বনাম で

に সাধারণত অবস্থান, গন্তব্য বা নির্দিষ্ট সময় চিহ্নিত করে; で কোনো কাজ সংঘটিত হওয়ার স্থান বা মাধ্যম বোঝায়।

うちにいます。 — বাড়িতে আছি। うちで勉強します。 — বাড়িতে পড়াশোনা করি।

に বনাম へ

দুটিই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। に গন্তব্যে পৌঁছানোর দিকটি জোর দেয়; へ যাওয়ার অভিমুখ বোঝায়।

しか-এর বিশেষ নিয়ম

しか-এর পরে সাধারণত নেতিবাচক ক্রিয়া লাগে: 100円しかありません。 — মাত্র ১০০ ইয়েন আছে।

04অধ্যায় ৩ — Verb GroupsGroup 1 · Group 2 · Group 3 · ます-form⌄
09Verb Group চেনা ও Group 1 ます-form+

জাপানি ক্রিয়াকে রূপান্তরের সুবিধার জন্য তিনটি গ্রুপে ভাগ করা হয়। Dictionary form দেখে গ্রুপ চেনা শিখুন।

গ্রুপচেনার নিয়মউদাহরণঅর্থ
Group 1 (う-verb)শেষে う-সারির kana থাকে: う・く・ぐ・す・つ・ぬ・ぶ・む・る書く・飲む・話す・買う・帰るলেখা, পান করা, কথা বলা, কেনা, ফেরা
Group 2 (る-verb)সাধারণত る-এর আগে い / え ধ্বনি থাকে; る বাদ দিয়ে রূপান্তর হয়食べる・見る・起きる・寝るখাওয়া, দেখা, ওঠা, ঘুমানো
Group 3 (Irregular)অনিয়মিত ক্রিয়াする・来る(くる)করা, আসা
Group 2-এর ব্যতিক্রম: る-এ শেষ হলেও কিছু ক্রিয়া Group 1, যেমন 帰る・入る・走る・知る।

Group 1-এর ます-form

শেষের kana-কে い-row-তে বদলে ます যোগ করুন।

শেষের kanaます-এর আগেউদাহরণ
うい買う → 買います
くき書く → 書きます
ぐぎ泳ぐ → 泳ぎます
すし話す → 話します
つち待つ → 待ちます
ぬに死ぬ → 死にます
ぶび遊ぶ → 遊びます
むみ読む → 読みます
るり帰る → 帰ります
10Group 2 ও Group 3 ます-form+
Group 2-এর ます-form

শেষের る বাদ দিয়ে ます যোগ করুন।

Formula
Verb (る বাদ) + ます

食べる → 食べます / 見る → 見ます

Group 3-এর ます-form

する → します

来る(くる)→ 来ます(きます)

05অধ্যায় ৪ — Verb-এর Polite Formsます · ません · ました · ませんでした⌄
11Verb-এর চারটি Polite Form+

ます-form-এর চারটি প্রধান রূপ দিয়ে ভদ্রভাবে বর্তমান/ভবিষ্যৎ, নেতিবাচক, অতীত এবং অতীতের নেতিবাচক অর্থ প্রকাশ করা হয়।

রূপFormulaGroup 1: 書くGroup 2: 食べるGroup 3: する / 来る
Positive Non-pastます書きます食べますします / 来ます
Negative Non-pastません書きません食べませんしません / 来ません
Positive Pastました書きました食べましたしました / 来ました
Negative Pastませんでした書きませんでした食べませんでしたしませんでした / 来ませんでした
মনে রাখুন: ます-form প্রসঙ্গ অনুযায়ী বর্তমান অভ্যাস অথবা ভবিষ্যৎ কাজ—দুটিই বোঝাতে পারে।

ます / ません / ました / ませんでした

অর্থ
ভদ্রভাবে কাজ করা, না করা, অতীতে করা বা না করা বোঝায়।
গঠন / Formula
Verb ます-stem + ます / ません / ました / ませんでした
ব্যবহার
দৈনন্দিন ভদ্র কথোপকথনে।
06অধ্যায় ৫ — Te-form তৈরিতিনটি Verb Group-এর Te-form ও বিশেষ ব্যতিক্রম⌄
12Te-form: Group 1-এর নিয়ম+

Te-form নিজে অতীত বা বর্তমান বোঝায় না। এটি বিভিন্ন Grammar Pattern-এর সঙ্গে যুক্ত হয়ে অনুরোধ, অনুমতি, নিষেধ, চলমান কাজ ও কাজের ক্রম প্রকাশ করে।

Group 1: শেষের kana অনুযায়ী Te-form

Dictionary endingTe-form ruleউদাহরণ
う・つ・るশেষের kana বাদ + って買う → 買って / 待つ → 待って / 帰る → 帰って
む・ぶ・ぬশেষের kana বাদ + んで読む → 読んで / 遊ぶ → 遊んで / 死ぬ → 死んで
くく বাদ + いて書く → 書いて
ぐぐ বাদ + いで泳ぐ → 泳いで
すす বাদ + して話す → 話して
বিশেষ ব্যতিক্রম: 行く(いく)→ 行って(いって)。 এখানে সাধারণ く → いて নিয়ম প্রযোজ্য নয়।

Group 2 ও Group 3

Group 2: る বাদ + て → 食べる → 食べて / 見る → 見て

Group 3: する → して / 来る(くる)→ 来て(きて)

13Te-form: মনে রাখার নিয়ম+

Te-form মনে রাখার ছন্দ

Group 1
う・つ・る → って
む・ぶ・ぬ → んで
く → いて
ぐ → いで
す → して
行く → 行って(ব্যতিক্রম)
Group 2
る বাদ + て
Group 3
する → して
来る(くる)→ 来て(きて)
07অধ্যায় ৬ — Te-form Grammar Patternsঅনুরোধ · অনুমতি · নিষেধ · চলমান কাজ · কাজের ক্রম⌄
14てください ও てもいいです+

てください

অর্থ
দয়া করে কোনো কাজ করুন।
গঠন / Formula
Verb て-form + ください
ব্যবহার
অনুরোধ বা নির্দেশ ভদ্রভাবে জানাতে।

てもいいです

অর্থ
কোনো কাজ করার অনুমতি আছে।
গঠন / Formula
Verb て-form + もいいです
ব্যবহার
অনুমতি দেওয়া বা অনুমতি চাওয়ার উত্তরে।
15てはいけません ও ています+

てはいけません

অর্থ
কোনো কাজ করা নিষেধ।
গঠন / Formula
Verb て-form + はいけません
ব্যবহার
নিয়ম বা নিষেধ জানাতে।

ています

অর্থ
চলমান কাজ অথবা কোনো কাজের ফলে তৈরি অবস্থা বোঝায়।
গঠন / Formula
Verb て-form + います
ব্যবহার
কোনো কাজ এখন চলছে বা কোনো অবস্থা বজায় আছে বোঝাতে।
16てから ও ধারাবাহিক কাজ+

てから

অর্থ
একটি কাজ শেষ করার পর অন্য কাজ করা বোঝায়।
গঠন / Formula
Verb て-form + から + Main clause
ব্যবহার
কাজের ক্রম বোঝাতে।

て、て

অর্থ
একাধিক কাজ ধারাবাহিকভাবে যুক্ত করে।
গঠন / Formula
Verb て-form + Verb て-form + Main verb
ব্যবহার
একই বাক্যে পরপর কয়েকটি কাজের বিবরণ দিতে।
08অধ্যায় ৭ — Nai-form ও Plain-formNegative · Past · Past Negative · প্রয়োজনীয় Pattern⌄
17Nai-form ও Plain-form চার্ট+

Nai-form তৈরির নিয়ম

Groupরূপান্তরউদাহরণ
Group 1শেষের kana-কে あ-row-তে বদলে ない যোগ করুন; う → わない書く → 書かない / 買う → 買わない
Group 2る বাদ + ない食べる → 食べない / 見る → 見ない
Group 3অনিয়মিত রূপする → しない / 来る → 来ない(こない)

Plain-form Verb Chart

রূপGroup 1: 書くGroup 2: 食べるGroup 3: する / 来る
Positive Non-past書く食べるする / 来る
Negative Non-past書かない食べないしない / 来ない
Positive Past書いた食べたした / 来た
Negative Past書かなかった食べなかったしなかった / 来なかった

Group 1-এর Past Plain (た-form) তৈরির নিয়ম Te-form-এর সঙ্গে সম্পর্কিত: て → た এবং で → だ। যেমন 書いて → 書いた, 読んで → 読んだ, 話して → 話した।

18ないでください / なければなりません / なくてもいいです+

ないでください

অর্থ
দয়া করে কোনো কাজ করবেন না।
গঠন / Formula
Verb ない-form + でください
ব্যবহার
ভদ্রভাবে নিষেধ বা অনুরোধ জানাতে।

なければなりません

অর্থ
কোনো কাজ করতেই হবে / করা প্রয়োজন।
গঠন / Formula
Verb ない-form (শেষের い বাদ) + ければなりません
ব্যবহার
বাধ্যবাধকতা বোঝাতে।

なくてもいいです

অর্থ
কোনো কাজ না করলেও চলবে।
গঠন / Formula
Verb ない-form (শেষের い বাদ) + くてもいいです
ব্যবহার
কাজটি বাধ্যতামূলক নয় বোঝাতে।
09অধ্যায় ৮ — I-adjective ও Na-adjectiveচারটি রূপ · Noun modifier · Adjective ব্যবহার⌄
19I-adjective ও Na-adjective চার্ট+

I-adjective ও Na-adjective-এর Positive, Negative, Past এবং Past Negative রূপ আলাদা নিয়মে তৈরি হয়। নিচের চার্টে দুই ধরনের Adjective-এর রূপ পাশাপাশি দেখানো হয়েছে।

রূপFormulaI-adjective: 高いNa-adjective: 静か
Positive Non-past高い + です高いです静かです
Negative Non-pastশেষের い বাদ + くないです高くないです静かではありません
Positive Pastশেষের い বাদ + かったです高かったです静かでした
Negative Pastশেষের い বাদ + くなかったです高くなかったです静かではありませんでした
Noun modifierNa-adjective + な + Noun—静かな町
20Adjective + Noun / とても・あまり+

Adjective + Noun

অর্থ
Adjective দিয়ে Noun- で বর্ণনা করা।
গঠন / Formula
い -adj+ Noun / %-adj + 4% + Noun
কখন ব্যবহার করবেন
কোনো ব্যক্তি, TB বা স্থান কেমন তা বলতে।
RomajiTakai kuruma desu.
EnglishIt is an expensive car.
বাংলাএটি একটি দামি গাড়ি।
RomajiShizuka na machi desu.
EnglishIt is a quiet town.
বাংলাএটি একটি শান্ত শহর।

とても / あまり

অর্থ
তীব্রতা বা মাত্রা বোঝায়। % あまり -q সঙ্গে সাধারণত negative ব্যবহৃত হয়।
গঠন / Formula
とても + Positive / HED + Negative
কখন ব্যবহার করবেন
কোনো গুণ কতটা তা জানাতে।
RomajiKono hon wa totemo omoshiroi desu.
EnglishThis book is very interesting.
বাংলাএই বইটি খুব মজার।

2০১/৯($810 ভি 210 জ:/০০

RomajiKono mise wa amari takaku arimasen.
EnglishThis shop is not very expensive.
বাংলাএই দোকানটি খুব বেশি দামি নয়।

বাংলা NT・SWARNADEEP 20

10অধ্যায় ৯ — গুরুত্বপূর্ণ Grammar Patternsঅস্তিত্ব · পছন্দ · ইচ্ছা · তুলনা · সময় · সক্ষমতা⌄
21あります・います / 好き・嫌い+

あります / います

অর্থ
কোনো কিছুর অস্তিত্ব বা অবস্থান বোঝায়। あります সাধারণত জড় বস্তু/গাছপালার জন্য; います মানুষ/প্রাণীর জন্য।
গঠন / Formula
Place + に + Noun + が + あります / います
ব্যবহার
কোথাও কিছু বা কেউ আছে বোঝাতে।

Noun が好きです / 嫌いです

অর্থ
পছন্দ বা অপছন্দ বোঝায়।
গঠন / Formula
Noun + が + 好き / 嫌い + です
ব্যবহার
নিজের পছন্দ-অপছন্দ জানাতে।
22上手・下手 / ほしい / たい+

Noun が上手です / 下手です

অর্থ
কোনো কাজে দক্ষ বা অদক্ষ বোঝায়।
গঠন / Formula
Person は + Noun + が + 上手 / 下手 + です
ব্যবহার
কারও দক্ষতা সম্পর্কে বলতে।

Noun がほしいです

অর্থ
কোনো বস্তু পাওয়ার ইচ্ছা বোঝায়।
গঠন / Formula
Noun + が + ほしいです
ব্যবহার
কোনো জিনিস চাইতে।

Verb ます-stem + たいです

অর্থ
নিজে কোনো কাজ করতে চাওয়া বোঝায়।
গঠন / Formula
Verb ます-form থেকে ます বাদ + たいです
ব্যবহার
নিজের ইচ্ছা জানাতে।
23ましょう / ませんか / ましょうか+

ましょう

অর্থ
একসঙ্গে কিছু করার প্রস্তাব বোঝায়।
গঠন / Formula
Verb ます-stem + ましょう
ব্যবহার
একসঙ্গে কাজ করার প্রস্তাব দিতে।

ませんか

অর্থ
ভদ্র আমন্ত্রণ বা প্রস্তাব।
গঠন / Formula
Verb ます-stem + ませんか
ব্যবহার
কাউকে কিছু করার আমন্ত্রণ জানাতে।

ましょうか

অর্থ
কিছু করার বা সাহায্য করার প্রস্তাব।
গঠন / Formula
Verb ます-stem + ましょうか
ব্যবহার
“আমি কি কাজটি করব?”—এমন প্রস্তাব দিতে।
24ことができます / 前に+

Verb dictionary form + ことができます

অর্থ
কোনো কাজ করার সক্ষমতা বোঝায়।
গঠন / Formula
Verb dictionary form + ことができます
ব্যবহার
দক্ষতা বা সক্ষমতা জানাতে।

Verb dictionary form + 前に

অর্থ
কোনো কাজের আগে অন্য কাজ বোঝায়।
গঠন / Formula
Verb dictionary form + 前に
ব্যবহার
একটি কাজের আগে অন্য কাজের কথা বলতে।

Noun + の前に

অর্থ
কোনো সময়, ঘটনা বা কাজের আগে বোঝায়।
গঠন / Formula
Noun + の前に
ব্যবহার
Noun-এর আগে কোনো কাজ বোঝাতে।
25た-form + 後で / 時+

Verb た-form + 後で

অর্থ
একটি কাজ শেষ হওয়ার পরে অন্য কাজ করা বোঝায়।
গঠন / Formula
Verb た-form + 後で
ব্যবহার
কাজের ক্রম বোঝাতে।

Noun + の後で

অর্থ
কোনো ঘটনা বা কাজের পরে বোঝায়।
গঠন / Formula
Noun + の後で
ব্যবহার
Noun-সংক্রান্ত কাজের পরে অন্য কাজ বোঝাতে।

Verb dictionary form + 時 / Noun + の時

অর্থ
যখন / কোনো সময়ে।
গঠন / Formula
Verb dictionary form + 時 / Noun + の時
ব্যবহার
সময় বা কোনো কাজের সময় বোঝাতে।
26けど ও অন্যান্য Pattern+

から

অর্থ
কারণ অথবা কোনো কিছুর শুরু বোঝায়।
গঠন / Formula
Sentence + から / Time・Place + から
ব্যবহার
কারণ জানাতে বা শুরুর সময়/স্থান বোঝাতে।

が (contrast / but)

অর্থ
দুটি ভাবের মধ্যে নরম বিরোধ বা সংযোগ প্রকাশ করে।
গঠন / Formula
Clause + が + Clause
ব্যবহার
“কিন্তু” অর্থে ব্যবহার হয়।

けど

অর্থ
কথ্য ভাষায় “কিন্তু/যদিও” অর্থ প্রকাশ করে।
গঠন / Formula
Clause + けど + Clause
ব্যবহার
কথোপকথনে বিপরীত ভাব যুক্ত করতে।
27より・ほうが / いちばん+

より / ほうが

অর্থ
দুটি বিষয়ের তুলনা বোঝায়।
গঠন / Formula
A は B より + adjective / B のほうが + adjective
ব্যবহার
কোনটি বেশি বা কেমন তা তুলনা করতে।

いちばん

অর্থ
একটি দলের মধ্যে সবচেয়ে বেশি বা সর্বাধিক বোঝায়।
গঠন / Formula
Group の中で + Noun が + いちばん + adjective
ব্যবহার
সর্বোচ্চ মাত্রা বোঝাতে।
28もう・まだ / だけ・しか+

もう / まだ

অর্থ
もう = ইতিমধ্যে; まだ = এখনও।
গঠন / Formula
もう + Verb (Past) / まだ + Negative verb / まだです
ব্যবহার
কাজ সম্পন্ন হয়েছে কি না জানাতে।

だけ / しか

অর্থ
だけ অর্থ “শুধু”; しか অর্থ “মাত্র/ছাড়া আর নয়” এবং এর পরে Negative লাগে।
গঠন / Formula
Noun + だけ + Affirmative / Noun + しか + Negative
ব্যবহার
সীমিত পরিমাণ বা সংখ্যা বোঝাতে।
29から・まで / と / や・など+

から〜まで

অর্থ
থেকে…পর্যন্ত বোঝায়।
গঠন / Formula
Start + から + End + まで
ব্যবহার
সময় বা স্থানের সীমা বোঝাতে।

Noun と Noun

অর্থ
দুটি Noun-কে “এবং” দিয়ে যুক্ত করে; সাধারণত সম্পূর্ণ তালিকা বোঝায়।
গঠন / Formula
Noun + と + Noun
ব্যবহার
দুটি নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির তালিকা দিতে।

Noun や Noun など

অর্থ
উদাহরণসহ অসম্পূর্ণ তালিকা বোঝায়।
গঠন / Formula
Noun + や + Noun + など
ব্যবহার
কয়েকটি উদাহরণ দিতে, তালিকা সম্পূর্ণ নয় বোঝাতে।
30も / の / Question word + か+

Noun も

অর্থ
এটিও / সেটিও / আমিও অর্থ প্রকাশ করে।
গঠন / Formula
Noun + も + Predicate
ব্যবহার
একই তথ্য অন্য ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রেও সত্য হলে।

Noun の Noun

অর্থ
মালিকানা, সম্পর্ক বা কোনো কিছুর ধরন বোঝায়।
গঠন / Formula
Noun A + の + Noun B
ব্যবহার
কার জিনিস বা কী ধরনের জিনিস বোঝাতে।

Question word + か

অর্থ
অনির্দিষ্ট কেউ/কিছু/কোথাও বোঝায়।
গঠন / Formula
だれか / なにか / どこか + …
ব্যবহার
অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান বোঝাতে।
31Question word + も / できます+

Question word + も + Negative

অর্থ
কেউ না / কিছু না / কোথাও না—এমন সম্পূর্ণ অস্বীকৃতি বোঝায়।
গঠন / Formula
何も / だれも / どこも + Negative
ব্যবহার
কোনো কিছু, কেউ বা কোথাও নেই/করেনি বোঝাতে।

Noun + ができます

অর্থ
কোনো দক্ষতা বা কাজ করতে পারার সক্ষমতা বোঝাতে পারে।
গঠন / Formula
Noun + ができます
ব্যবহার
দক্ষতা/সক্ষমতা বোঝাতে; Verb-এর ক্ষেত্রে Verb dictionary form + ことができます ব্যবহার করুন।
11অধ্যায় ১০ — Time, Date, Numbers & Countersসময় · তারিখ · বয়স · সাধারণ Counter⌄
32সময়, তারিখ, বয়স ও Counter+

JLPT N5-এ সময়, তারিখ, সপ্তাহের দিন, মাস, বয়স এবং Counter-এর প্রচলিত শব্দ ও উচ্চারণ জানা জরুরি।

বিষয়JapaneseRomajiবাংলা
সময়一時・二時・三時ichiji・niji・sanji১টা・২টা・৩টা
মিনিট一分・三分・五分ippun・sanpun・gofun১・৩・৫ মিনিট
দিন今日・昨日・明日kyou・kinou・ashitaআজ・গতকাল・আগামীকাল
সপ্তাহ月曜日〜日曜日getsuyoubi〜nichiyoubiসোমবার—রবিবার
মাস一月〜十二月ichigatsu〜juunigatsuজানুয়ারি—ডিসেম্বর
তারিখ一日・二日・三日tsuitachi・futsuka・mikka১・২・৩ তারিখ
বয়স一歳・二歳・三歳issai・nisai・sansai১・২・৩ বছর

সাধারণ Counter

Counterকিসের জন্যউদাহরণবাংলা
人(にん)মানুষ গণনা一人(ひとり)・二人(ふたり)・三人(さんにん)একজন・দুজন・তিনজন
つসাধারণ বস্তু গণনা一つ・二つ・三つএকটি・দুটি・তিনটি
枚(まい)পাতলা / সমতল বস্তু一枚・二枚একটি / দুটি কাগজ বা প্লেট
本(ほん)লম্বা / নলাকার বস্তু一本・二本・三本একটি / দুটি / তিনটি বোতল বা কলম
冊(さつ)বই / খাতা一冊・二冊একটি / দুটি বই
台(だい)যন্ত্র / গাড়ি一台・二台একটি / দুটি গাড়ি
33Counter-এর উচ্চারণ+

আরও কিছু Counter

Counterকিসের জন্যউদাহরণবাংলা
匹(ひき)ছোট প্রাণী一匹・二匹・三匹একটি・দুটি・তিনটি প্রাণী
回(かい)বার / সংখ্যক বার一回・二回একবার・দুবার
Counter-এর উচ্চারণ: Counter-এর সঙ্গে সংখ্যার উচ্চারণে পরিবর্তন হতে পারে: 一本(いっぽん), 三本(さんぼん), 六本(ろっぽん)。 তাই শুধু সংখ্যা + Counter যোগ করলেই সব সময় সঠিক উচ্চারণ হবে না।
12অধ্যায় ১১ — সাধারণ ভুল ও অনুশীলনভুল সংশোধন · অনুশীলন · উত্তরমালা · Self-check⌄
34সাধারণ ভুল ও Particle অনুশীলন+

পরীক্ষা ও কথোপকথনে যে ভুলগুলো বেশি হয়, সেগুলোর সঠিক রূপ ও কারণ নিচে দেওয়া হলো।

ভুলসঠিককারণ
わたしは学生がです。わたしは学生です。です-এর আগে এখানে が লাগে না।
買あない買わないGroup 1-এর う-শেষ ক্রিয়ায় う → わない হয়।
行いて行って行く Te-form-এর বিশেষ ব্যতিক্রম।
きれいくないきれいではありませんきれい হলো な-adjective, い-adjective নয়।
学校に勉強します。学校で勉強します。কাজের স্থান বোঝাতে で ব্যবহৃত হয়।
公園でいます。公園にいます。অবস্থান / অস্তিত্ব বোঝাতে に ব্যবহৃত হয়।
水が飲みます。水を飲みます。পান করার বস্তুটি Direct Object; তাই を লাগে।
100円しかあります。100円しかありません。しか-এর পরে Negative verb লাগে।

অনুশীলন A — সঠিক Particle বসান

  1. わたし _ 学生です。
  2. 毎朝七時 _ 起きます。
  3. 学校 _ 日本語を勉強します。
  4. 水 _ 飲みます。
  5. 友だち _ 映画を見ます。
  6. 机 _ 上に本があります。
  7. 月曜日 _ 金曜日 _ 働きます。
  8. 日本 _ 行きたいです。
  9. 猫 _ います。
  10. これはわたし _ 本です。
35Te-form, Nai-form ও অনুবাদ অনুশীলন+

অনুশীলন B — Te-form তৈরি করুন

  1. 買う →
  2. 読む →
  3. 書く →
  4. 泳ぐ →
  5. 話す →
  6. 待つ →
  7. 帰る →
  8. 食べる →
  9. する →
  10. 来る →
  11. 行く →

অনুশীলন C — Nai-form তৈরি করুন

  1. 書く →
  2. 読む →
  3. 買う →
  4. 食べる →
  5. 見る →
  6. する →
  7. 来る →

অনুশীলন D — বাংলা থেকে জাপানি অনুবাদ করুন

  1. আমি প্রতিদিন জাপানি পড়ি।
  2. আমি গতকাল স্কুলে যাইনি।
  3. দয়া করে এখানে বসুন।
  4. আমি এখন বই পড়ছি।
36অনুবাদ অনুশীলন — বাকি প্রশ্ন+

অনুশীলন D — বাংলা থেকে জাপানি অনুবাদ করুন (চলমান)

  1. আমি জাপানে যেতে চাই।
  2. ঘরে একটি বিড়াল আছে।
  3. এই শহরটি শান্ত।
  4. খাওয়ার আগে হাত ধুই।
37Particle ও Te-form উত্তরমালা+

Particle Answer Key

প্রশ্নউত্তর
1は
2に
3で
4を
5と
6の
7から・まで
8へ / に
9が
10の

Te-form Answer Key

Dictionary formTe-form
買う買って
読む読んで
書く書いて
泳ぐ泳いで
話す話して
待つ待って
38Nai-form উত্তরমালা ও Verb Formula+

Te-form Answer Key (continued)

Dictionary formTe-form
帰る帰って
食べる食べて
するして
来る来て
行く行って

Nai-form Answer Key

Dictionary formNai-form
書く書かない
読む読まない
買う買わない
食べる食べない
見る見ない
するしない
来る来ない(こない)

শেষ মুহূর্তের Verb Formula

Group 1 Te-form
う・つ・る → って
む・ぶ・ぬ → んで
く → いて
ぐ → いで
す → して
行く → 行って
Group 2 / Group 3
Group 2: る বাদ + て
Group 3: する → して / 来る → 来て
Plain Negative
Group 1: あ-row + ない(う → わない)
Group 2: る বাদ + ない
Group 3: しない / 来ない
39নিজেকে যাচাই করুন+

নিজেকে যাচাই করুন

  • আমি কি は ও が-এর পার্থক্য ব্যাখ্যা করতে পারি?
  • আমি কি に ও で-এর ব্যবহার আলাদা করতে পারি?
  • আমি কি তিনটি Verb Group চিনতে পারি?
  • আমি কি Group 1-এর সব Te-form sound change মনে রাখতে পারি?
  • আমি কি Verb-এর Plain Past ও Past Negative তৈরি করতে পারি?
  • আমি কি I-adjective ও Na-adjective-এর চারটি রূপ বলতে পারি?
40সম্পাদনা ও শিক্ষাগত পরিসর+

BONG JAPANESE — Bengali Grammar Reference

এই বইটি বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের JLPT N5 পর্যায়ের জাপানি ব্যাকরণ শেখার সহায়ক রেফারেন্স হিসেবে সাজানো হয়েছে।

উদাহরণগুলো শিক্ষণ-উদ্দেশ্যে তৈরি। Romaji হলো উচ্চারণে সহায়ক; Hiragana, Katakana ও Kanji পড়ার বিকল্প নয়।

শেখার পরামর্শ

প্রতিটি Pattern দিয়ে অন্তত তিনটি নিজস্ব বাক্য লিখুন। বাক্যের Topic, Particle, Verb Group এবং Sentence Ending আলাদা করে চিহ্নিত করুন। ভুল হলে শুধু উত্তর মুখস্থ না করে কোন নিয়ম ভেঙেছে তা খুঁজে বের করুন।

13অধ্যায় ১২ — Question Words, Adverbs ও Conversationপ্রশ্নবোধক শব্দ · でしょう · ね/よ · まだ · もう · ごろ · ぐらい⌄
41প্রশ্নবোধক শব্দ+

প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে ব্যক্তি, বস্তু, স্থান, সময়, কারণ, পরিমাণ ও পছন্দ সম্পর্কে প্রশ্ন করা যায়।

শব্দঅর্থউদাহরণবাংলা
だれকেあの人はだれですか。ওই ব্যক্তি কে?
何(なに/なん)কীこれは何ですか。এটি কী?
どこকোথায়駅はどこですか。স্টেশন কোথায়?
いつকখনいつ日本へ行きますか。কখন জাপানে যাবেন?
どうকেমন / কীভাবে日本語はどうですか。জাপানি ভাষা কেমন?
どうしてকেনどうして休みましたか。কেন ছুটি নিয়েছিলেন?
どんな + Nounকেমন ধরনেরどんな音楽が好きですか。কেমন ধরনের গান পছন্দ?
いくつকতটি / বয়সりんごはいくつありますか。কয়টি আপেল আছে?
いくらকত দামこれはいくらですか。এটির দাম কত?
何時(なんじ)কয়টা বাজে今何時ですか。এখন কয়টা বাজে?
何曜日(なんようび)কোন বার今日は何曜日ですか。আজ কী বার?
どのくらいকতটা / কত সময়どのくらい勉強しますか。কতক্ষণ পড়াশোনা করেন?
42でしょう / ね / よ+

でしょう

অর্থ
অনুমান বা সম্ভাবনা বোঝায়; ভদ্রভাবে “সম্ভবত/হবে বোধহয়” অর্থ প্রকাশ করে।
গঠন / Formula
Plain form + でしょう / Noun・な-adjective + でしょう
ব্যবহার
কোনো বিষয়ে অনুমান বা সম্ভাবনা জানাতে।
সাধারণ ভুল: でしょう-কে নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে অনুবাদ করবেন না; এতে অনুমানের ভাব থাকে।

ね / よ

অর্থ
ね দিয়ে সম্মতি বা নিশ্চিতকরণ; よ দিয়ে নতুন তথ্য বা জোর দেওয়া হয়।
গঠন / Formula
Sentence + ね / よ
ব্যবহার
কথোপকথনে বক্তার মনোভাব প্রকাশ করতে।
43まだです / もう〜ました / ごろ+

まだです

অর্থ
এখনও হয়নি / এখনও বাকি।
গঠন / Formula
まだです / まだ + Negative verb
ব্যবহার
কোনো কাজ এখনও সম্পন্ন হয়নি বোঝাতে।

もう〜ました

অর্থ
ইতিমধ্যে কোনো কাজ সম্পন্ন হয়েছে বোঝায়।
গঠন / Formula
もう + Verb ました
ব্যবহার
কাজ আগেই শেষ হয়েছে জানাতে।

Noun / Time + ごろ

অর্থ
প্রায় নির্দিষ্ট সময় বোঝায়।
গঠন / Formula
Time + ごろ
ব্যবহার
ঘড়ির সময়ের আশেপাশে কোনো সময় বোঝাতে।
44ぐらい・くらい+

ぐらい / くらい

অর্থ
আনুমানিক পরিমাণ বা সময় বোঝায়।
গঠন / Formula
Number + Counter + ぐらい / くらい
ব্যবহার
সময়, পরিমাণ বা সংখ্যা আনুমানিক বলতে।
BONG JAPANESE · JLPT N5 Grammar Reference · Bengali Edition